ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ আজ

ads

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ আজ রবিবার রাতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হবে। সূর্যাস্তের পর এই পবিত্র রাতের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তা চলবে আগামীকাল সোমবার ভোর পর্যন্ত।


এই বিশেষ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আমিরাতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করবেন। তারা মিলাদ-মাহফিল আয়োজন করবেন, নফল নামাজ আদায় করবেন, জিকির, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতে অংশ নেবেন। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা করা হবে।


আরবি মাস রজবের ২৭ তারিখে প্রতি বছর শবে মেরাজ উদযাপিত হয়। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্যে গমন করেন। এই উপলক্ষে অনেক মুসলমান নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা পালন করেন।দিকে, শবে মেরাজ উপলক্ষে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস আগামীকাল সোমবার ছুটি ঘোষণা করেছে। তবে, ছুটির দিনেও জরুরি সেবা চালু থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page